1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আইনি অধিকারের মধ্যে হত্যা করার অধিকার আছে পুলিশের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সারাদেশে চিংড়ি ঘের ব্যবস্থাপনার দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন, সরকারি রাজস্ব বৃদ্ধি এবং এই খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চিংড়ি মহালের সুষ্ঠু ও সুসমন্বিত ব্যবস্থাপনা এবং একটি কার্যকর নীতিমালা তৈরি করা অত্যন্ত জরুরি। সরকারের রাজস্ব আদায়ে কোনো প্রকার ব্যত্যয় ঘটানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো লিজকৃত জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায়ও আইনি নিষ্পতি হওয়ার পূর্ব পর্যন্ত সরকার তার রাজস্ব আদায় অব্যাহত রাখতে পারবে। তিনি চিংড়ি চাষের উপযোগী কিংবা যেখানে ইতোমধ্যে চিংড়ি চাষ হচ্ছে, এমন খাসজমি দ্রুত বন্দোবস্ত প্রদান এবং চিংড়ি মহাল কমিটিগুলো পুনরায় গঠন করার তাগিদ দেন। এছাড়া, ১৯৮০-র দশকে কক্সবাজারের চকোরিয়ায় সুন্দরবন নিধনের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে উপকূলীয় বন নির্ধারণ ও এর সীমানা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, চিংড়ি খাতের বিশাল অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও গত কয়েক দশকের প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে সরকার যেমন বিপুল রাজস্ব হারিয়েছে, তেমনি চাষিরাও মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এ পরিস্থিতি উত্তরণে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের ব্যবস্থাপনা কমিটিগুলো পুনর্গঠন এবং সংশ্লিষ্ট আইন ও নীতি সংশোধন করা হবে। সরকারের লক্ষ্য কেবল রাজস্ব বৃদ্ধি নয়, বরং এ খাতের ওপর নির্ভরশীল বিপুল জনগোষ্ঠীর জীবিকা ও স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা।

বৈঠকে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিকদের জানান, দেশের চিংড়ি মহালগুলো থেকে কীভাবে কার্যকরভাবে রাজস্ব আদায় করা যায় এবং অতীতে হওয়া নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করা যায়, সে বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল ব্রত হলো—কোনো প্রকার হয়রানি ছাড়া দেশের বঞ্চিত মানুষের কাছে স্বচ্ছভাবে সেবা পৌঁছে দেওয়া। চিংড়ি ঘের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং ভূমি মন্ত্রণালয়কে একটি সম্পূর্ণ স্বচ্ছ ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতেই প্রয়োজনীয় আইন সংশোধন করা হচ্ছে।

সভায় কক্সবাজার জেলার চিংড়ি মহাল সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও সিদ্ধান্ত বাস্তবায়নে যে কয়টি গুরুত্বপূর্ণ বিষয় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, সেগুলো হলো-যেসকল জমিতে বন নেই, সেগুলোকে বন বিভাগের গেজেট থেকে বাদ দিয়ে চিংড়ি চাষের জন্য অবমুক্ত করা; বন, মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের কাছে থাকা ১ লাখ ৯৫ হাজার একর জমি ভূমি মন্ত্রণালয়ের অনুকূলে ফিরিয়ে দেওয়া; ‘বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স এসোসিয়েশন’ (বেলা) কর্তৃক হাইকোর্টে দায়েরকৃত ৭৪৮৩/২০১২ নং রিট মামলার কারণে ২০১২-১৩ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত স্থগিত থাকা কক্সবাজারের ১ হাজার ৪৬৬টি চিংড়ি মহালের কার্যক্রম সচল করতে মামলা নিষ্পত্তির দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া; ১৯৯২ সালের চিংড়ি মহাল কমিটি পুনর্গঠন, নতুন খাজনা নির্ধারণ এবং ইতোপূর্বের অপরিশোধিত সুদ সম্পূর্ণ মওকুফ করা।

সভায় অন্যান্যের মধ্যে ভূমি সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park