1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রমজানে ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে নাবিল গ্রুপ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

রমজানে ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে নাবিল গ্রুপ

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাজশাহী:

পবিত্র রমজান মাস উপলক্ষে ভোগ্যপণ্য সরবরাহকারী শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ৫০ হাজার অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে রমজান মাসজুড়ে কম মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সকালে রাজশাহী মহানগরীর বামনশিখর খড়খড়িতে গ্রুপের আর অ্যান্ড ডি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বকস্ মন্ডল ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম।

নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম বলেন, রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই মাসে তাকওয়া অর্জন তথা আত্মশুদ্ধির জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তবে অনেকে এই মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে নেয়। নাবিল গ্রুপ সবসময় দেশ ও মানুষের কল্যাণে ব্যবসা করে। এজন্য পবিত্র রমজান মাসে দেশের অসহায় গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে অন্তত ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রচলিত ব্যবসায়িক কৌশল হলো রমজানে বাজার চাহিদাকে হাতিয়ার হিসেবে নিয়ে অতিরিক্ত মুনাফা করা। আমরা এ হীন অপকৌশলের বিপরীতে অবস্থান নিয়ে, পূর্বনির্ধারিত নির্দিষ্ট মুনাফা থেকেও বাড়তি ছাড়ে পণ্য বিক্রি শুরু করেছি। নাবিলের সব ভোগ্যপণ্যের দাম কমানো হয়েছে। ফলে অসহায়দের পাশাপাশি, নিম্ন ও মধ্যবিত্তদের জনজীবনে স্বস্তি এসেছে।

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. জাহান বকস্ মন্ডল বলেন, পবিত্র রমজান মাসে ধনি-গরিব সবার পরিবারেরই খরচ বেড়ে যায়। সেই দিকে লক্ষ্য রেখে অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নাবিল গ্রুপ। এছাড়া হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তসহ সবার কম খরচে পণ্য ক্রয়ের সুযোগ করে দিয়েছে।

নাবিল গ্রুপ গম, মসুর ডাল, মটর ডাল, সয়াবিনসহ বেশ কয়েকটি পণ্যের বড় আমদানিকারক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park