1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেপ্তাররা হলেন— রফিকুল ইসলাম (৪৩) ও রবিউল ইসলাম সোহাগ (৩০) ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বন্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ওই বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেপ্তারদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাদের ছয় হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

উদ্ধার করা হনুমানগুলো বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park