1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
যমুনায় ধরা পড়ল ৩৮ কেজির বাঘাইড় - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

যমুনায় ধরা পড়ল ৩৮ কেজির বাঘাইড়

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি টাঙ্গাইল:

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। পরে সেটি স্থানীয় বাজারে বিক্রি করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে বিক্রির জন্য মাছটি তোলা হয়। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী হালিম ৪৮ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

জানা যায়, ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যান। একপর্যায়ে জালে বিশাল আকৃতির বাঘাইড়টি আটকা পড়ে। পরে মাছটি ধরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসেন তারা। বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় জমে বাজারে। মাছটি উন্মুখ ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী হালিম জানায়, বিশাল আকৃতির মাছটি এখনও নড়াচড়া করছে। ৪৮ হাজার টাকায় কেনা মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু বলেন, ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। সকালে মাছটি এই বাজারে তোলা হলে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park