1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মাংস নিয়ে গেছে চোরের দল... - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মাংস নিয়ে গেছে চোরের দল…

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

কর্ণফুলী উপজেলায় দুটি গরু চুরি করে নিকটবর্তী স্থানে জবাই করে মাংস নিয়ে গেছে চোরের দল, ফেলে গেছে চামড়া।

শিকলবাহা ক্রসিং মোড় শাহ আমিন অ্যান্ড কোম্পানির মালিকানাধীন আরিশ অ্যাগ্রো ফার্মে সম্প্রতি এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার ও খামারের কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার গভীর রাতে খামারের কর্মচারীরা গরুগুলো গণনা শেষে ঘুমাতে যান।

রাতের কোনো এক সময় চোরের দল খামারে প্রবেশ করে একটি ক্রসব্রিড জাতের বড় গরু ও একটি দেশি জাতের গরু চুরি করে নিয়ে যায়।

পরদিন সোমবার সকালে কর্মচারীরা খামারে গিয়ে দেখতে পান, দুটি গরু নিখোঁজ। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করার পর খামার থেকে প্রায় ৫০০ মিটার দূরে দুটি গরুর চামড়া পড়ে থাকতে দেখা যায়। চামড়া দেখে তারা নিশ্চিত হন, এগুলো তাদের খামারের গরু ছিল।

খামারের মালিক জয়নাল আবেদীন বলেন, আমার খামারের দুটি গরুর বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। থানায় মামলা করেছি, দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, থানায় মামলা নেওয়া হয়েছে এবং একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আমরা দ্রুত চোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park