1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মা ইলিশ ধরার সময় ৫২ জেলে আটক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মা ইলিশ ধরার সময় ৫২ জেলে আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ভোলা :

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ভোলার মেঘনা-তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৭০ কেজি ইলিশসহ আটটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) মধ্যরাত থেকে আজ সোমবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত ভোলার লালমোহন উপজেলার মেঘনা-তেতুঁলিয়া নদীতে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৫২ জেলের সবাই লালমোহনের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

অভিযানে আটক হওয়া জেলেদের মধ্যে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১০ জেলেকে মুচলেকা নিয়ে মুক্তি এবং ৩৩ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযানে জব্দ করা ৮টি মাছ ধরা ট্রলার উন্মুক্ত নিলামের জন্য প্রশাসনের জিম্মায় রেখেছে মৎস্য বিভাগ। আর জব্দকৃত ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্টসহ ৭০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আমাদের ১৬টি টিম ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে পাহারায় আছে। অসাধু জেলেরা নদীতে নামার সঙ্গে সঙ্গেই আমরা তাদের আটক করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park