1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভোমরা বন্দর দিয়ে আসছে আলু-পেঁয়াজ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভোমরা বন্দর দিয়ে আসছে আলু-পেঁয়াজ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি সাতক্ষীরা :

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে পেঁয়াজ ও আলুর আমদানি স্বাভাবিক রয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ বন্দর দিয়ে ভারত থেকে সাত ট্রাক পেঁয়াজ ও ১৫ ট্রাক আলু প্রবেশ করছে।

বন্দরের আলু ও পেঁয়াজ আমদানিককারক মো. মোহসিন বলেন, সকাল থেকে ভোমরা বন্দরে ২২ ট্রাকে আলু ও পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া ভারতীয় অংশে ঘোজাডাঙা বন্দরে এখনও ৩০ ট্রাক পণ্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সন্ধ্যার আগে এগুলো বাংলাদেশে আসতে পারে।

তিনি বলেন, বর্তমানে শুধু আগে থেকে এলসি করা ও স্লট বুকিং করা পণ্য আমদানি হচ্ছে। চলতি সপ্তাহ থেকে নতুন কোনো স্লট বুকিং করা যাচ্ছে না। এ জন্য আগামী কয়েক দিন পর আমদানি বন্ধ হয়ে যেতে পারে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া এলসি খোলার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নতুন করে স্লট বুকিং বন্ধ রাখায় আমদানিতে প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park