1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না: অর্থ উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না: অর্থ উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

কৃষি প্রতিবেদক: ভারতের সঙ্গে আমাদের কমার্শিয়াল ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চলমান ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? এমন এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে রাজনীতি আসছে না। ভারত থেকে চাল আমদানি করবে কি করবে না, এগুলো মেটার না। যারা প্রতিযোগিতা মূল্যে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি সেখান থেকে নেবো। সেটা ভারত বা বিভিন্ন দেশ হতে পারে। ভারত ও মায়ানমারের সঙ্গে কথা বলছি। ভিয়েতনামের সঙ্গে কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি প্রবেশ করবে না।

পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলেছেন বাংলাদেশে কিছু রপ্তানি করবে না। আপনারা কূটনৈতিক দেনদরবার করছেন কি না? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটা কূটনৈতিকরা দেখবেন, উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না। ভারতে চাল, পেঁয়াজ উৎপাদন হয়, যখন অতিরিক্ত থাকে তখন কোথায় বিক্রি করবে?

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, একেবারে যে স্থিতিশীল না, সে বিষয়ে আমি একমত পোষন করি না। জিনিসপত্রের দাম কমছে কিছুটা। আজকে আমরা চাল, মসুর ডাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এ দুটিই খাদ্য দ্রব্য। এর আগেও আমরা অনুমোদন দিয়েছি।

তিনি বলেন, ভবিষ্যতের বিষয়ে আমরা কথা বলেছি। সয়াবিন তেলের দাম অনেক বেড়ে গেছে, সেটা কিভাবে কতোটুকু আনা যায়, সে বিষয়ে আমরা আলাপ করেছি। ইতোমধ্যে আমদানি হচ্ছে। আমরা তো সমস্ত কিছুর ডিউটি (শুল্ক) কমিয়ে দিয়েছি। অতএব একটু ধর্য্য ধরেন।

বাজারে পাঁচ লিটার বোতলের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। সাংবাদিকদের পক্ষ থেকে এমন তথ্য উল্লেখ করা হলে অর্থ উপদেষ্টা বলেন, না এটা একটু পবলেনম আছে। সয়াবিনের দাম বাহিরে অনেক বেড়ে গেছে।

আর এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, সাপ্লাই চেইন’র ভিতরে অনেকগুলো ব্যাপার। বহুলোক সম্পৃক্ত, পরিবহনের ব্যাপার আছে, বাজারের ব্যাপার, সেগুলো এড্রেস না করলে তো…। আনলাম গুদামে রয়েগেলো, সেগুলো তো ভোক্তার কাছে যেতে হবে।

রমজানে নিত্যপ্রয়োজনী পণ্যের দামে স্বস্তি থাকবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাঁ থাকবে। খেজুর এলজি হয়েছে, খেজুর চলে আসবে।

সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সিন্ডিকেট তো এক জায়গায় না। আপনি সিন্ডিকেট ভাঙতে যাবেন, কোথাও বসে আছে সে নিয়ন্ত্রণ করে। চাঁদাবাজির সিন্ডিকেট আছে, পরিবহনের সিন্ডিকেট আছে, রাজনৈতিক আছে। আমি সব সময় বলি রাজনৈতিক সমঝোতা খুব কঠিন, চাঁদাবাজির সমঝোতা খুব সহজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park