1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারত থেকে এলো ৩০০ টন পেঁয়াজ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভারত থেকে এলো ৩০০ টন পেঁয়াজ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫টি ট্রাকে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।

এদিকে স্থলবন্দর দিয়ে সারাদিনে ১০০ ট্রাকের বেশি আলু আমদানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরিশা ট্রেডার্সের স্বত্তাধিকারী আলমগীর জুয়েল বলেন, সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আর আলু আমদানির বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। সারাদিনে ১০০ ট্রাকের বেশি আলু আমদানি হতে পারে।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৫টি ট্রাকে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে আরও আসবে। তবে এখনো আলুর গাড়ি আসেনি।

এর আগে ভারতে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। ফলে এই এলাকায় বৃদ্ধি পায় আলু ও পেঁয়াজের দাম। গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছিল ১৫-২০ টাকা পর্যন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park