1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ভারত থেকে এলো আরো ২৪৫০ টন চাল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ভারত থেকে এলো আরো ২৪৫০ টন চাল

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২১৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চুয়াডাঙ্গা:

ভারত থেকে চাল আমদানির প্রথম চালান চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ভারতের গেঁদে রেলবন্দর থেকে ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৫০ টন চাল রেলপথে দর্শনা বন্দর ইয়ার্ডে এসে পৌঁছায়।

চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ টন চাল আমদানি করা হয়েছে। গতকাল রাত সোয়া ৯টায় ভারতের গেঁদে বন্দর দিয়ে ৪২টি ওয়াগনে রেলপথে এ চাল দর্শনা বন্দর ইয়ার্ডে পৌঁছে।

এ সময় ভারতের রেলের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সি অ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।

আতিয়ার রহমান হাবু বলেন, ঢাকার পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতি টন চালের ইনভয়েস মূল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রপ্তানি করেছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক বলেন, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক চাল পরিবহন করবেন।

উল্লেখ্য, ভারত থেকে এক লাখ ৫৯ হাজার টন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার। দর্শনা বন্দর দিয়ে মঙ্গলবার এ চালের প্রথম চালান দেশে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park