1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বেশি দামে বীজ আলু বিক্রি, ৮০ হাজার টাকা জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বেশি দামে বীজ আলু বিক্রি, ৮০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বগুড়া:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলুর বীজের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা ও মূল্যতালিকা না টাঙানোয় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নয়মাইল এলাকার প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বীজ আলুর দাম বেশি রাখা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে নয়মাইল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মণ্ডল ট্রেডার্সে গিয়ে দেখা যায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে আলু এবং কোন মূল্যতালিকা দেওয়া নেই। এ অপরাধে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করে সঙ্গে সঙ্গে আদায় করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park