1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বেশি দামে ডিম বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বেশি দামে ডিম বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অস্বাভাবিক দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, রিয়াজউদ্দিন বাজারে ডিম, মুরগি, বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা ও অস্বাভাবিক দামে ডিম বিক্রির অপরাধে মতিনের ডিমের দোকানকে ২০ হাজার টাকা, আবুল বশর সওদাগরের ডিমের দোকানকে ১০ হাজার টাকা, সালমা এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মূল্য তালিকা না থাকায় গরীবে নেওয়াজ মুরগির দোকানকে ৩ হাজার টাকা, শাহ আমানত পোল্ট্রি সেলস সেন্টারকে ৫ হাজার টাকা ও লোকমানের মরিচের পাইকারি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park