1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিষ মাখানো সরিষা খেয়ে ৮০টি কবুতর ও একটি ঘুঘুর মৃত্যু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিষ মাখানো সরিষা খেয়ে ৮০টি কবুতর ও একটি ঘুঘুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, সাতক্ষীরা :

জেলার তালা উপজেলায় বিষ মাখানো সরিষা বীজ খেয়ে অন্তত ৮০টি কবুতর ও একটি ঘুঘুর মৃত্যু হয়েছে। উপজেলার হরিশচন্দ্রকাঠি গ্রামে শনিবার বিকেল থেকে একের পর এক পাখি মারা যেতে দেখা যায়। খবর পেয়ে রোববার খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, গত ১৯ ডিসেম্বর হরিশচন্দ্রকাঠি বিলে সরিষা বীজ বোনেন তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী। পাখির ক্ষতি থেকে ফসল রক্ষায় বোনার আগে বীজে বিষ মাখানো হয়। পরদিন ওই ক্ষেতে শতাধিক ঘুঘু ও কবুতরের বিচরণ দেখা যায়। এরপর থেকেই পাখিগুলো মারা যেতে থাকে। এখন পর্যন্ত ৮০টি কবুতর ও একটি ঘুঘুর মরদেহ পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্ত জিন্নাত খা ও হায়দার আলী জানান, তাদের অনেক কবুতর মারা গেছে। এ ঘটনায় তারা ক্ষতিপূরণ ও দায়ীদের বিচারের দাবি জানান।

এ ব্যাপারে তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার জমিতে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয়নি।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে বনবিভাগের কর্মকর্তা তন্ময় আচার্য সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ১ ডিসেম্বর সাতক্ষীরার পদ্মশাখরায় শতাধিক কবুতর এবং গত ২৬ নভেম্বর কলারোয়ায় ১৮০ বক্স মৌমাছি একইভাবে মারা যাওয়ার ঘটনা ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park