1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিষ প্রয়োগে জমির ধান নষ্টের অভিযোগ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিষ প্রয়োগে জমির ধান নষ্টের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি দিনাজপুর:

দিনাজপুরের ফুলবাড়ীতে কীটনাশক (বিষ) প্রয়োগে ৩ একর জমির ধান নষ্ট করে দিয়েছেন অ্যাডভোকেট শফিউল ইসলাম এমন অভিযোগ এনে ফুলবাড়ী থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী বর্গচাষি কৃষক আমিনুল ইসলাম।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের গনিপুর গ্রামের কৃষক মোঃ আমিনুল ইসলাম বাড়ীর গরু,ছাগল বেচে,এনজিও থেকে ঋণ করে স্থানীয় আব্দুল খালেক ও খাজের পোদ্দার এর নিকট থেকে বর্গাসুত্রে ৩ একর জমি গ্রহন করে জিরা ধান রোপন করেন। আর কিছুদিন পর সেই ধান কেটে ঘরে তোলার কথা। এরই মধ্যে পুর্ব শত্রুতার জেরে স্থানীয় প্রভাবশালী অ্যাডভোকেট মোঃ শফিউল ইসলাম তার লোকজন নিয়ে গত ১৭ অক্টোবর দিবাগতরাতে আনুমানিক ১২ টায় আমিনুলের রোপনকৃত জমির ধানে বিষ প্রয়োগ করে ধান গাছ গুলো নষ্ট দেয়। এতে কৃষক আমিনুল ইসলাম এর প্রায় সাড়ে ৪ লাক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে স্থানীয়রা জানান, যে বা যারা এ কাজ করেছে তারা দেশের শত্রু, তাদের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার।

ফুলবাড়ী থানার আফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুজ্জামান আরিফ বলেন, এলুয়াড়ী ইউনিয়নের গনিপুরে ৩ একর জমিতে বিষ প্রয়োগে ধান নষ্ট করা হয়েছে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খুব শীঘ্রই অপরাধিদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার বলেন, আমার বিএস মারফৎ জানতে পেরেছি যে এলুয়াড়ী ইউনিয়নের গনিপুরে ৩ একর জমিতে বিষ প্রয়োগে ধান নষ্ট করা হয়েছে। আমি এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি । যদি পাই তাহলে ক্ষতিগ্রস্থ কৃষককে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park