1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিশ্বের বৃহত্তম কুমির ক্যাসিয়াসের মৃত্যু - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

বিশ্বের বৃহত্তম কুমির ক্যাসিয়াসের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

বন্দি ছিল কুমিরটি। এটি বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ড করা কুমিরটির মৃত্যু হয়েছে।

জানা যায়, শনিবার অস্ট্রেলিয়ান একটি বন্য প্রাণী অভয়ারণ্য সংস্থা কুমিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

ধারণা করা হয়, কুমিরটির বয়স ১১০ বছরের বেশি। এটি প্রায় ১৮ ফুট লম্বা। কুমিরটির নাম ছিল ক্যাসিয়াস।

মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট ফেসবুকে এ নিয়ে জানায়, ক্যাসিয়াসের ওজন এক টনেরও বেশি। গত ১৫ অক্টোবর থেকে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। সংস্থাটির একটি পোস্ট অনুসারে, কুমিরটির অনেক বয়স হয়েছিল এবং বন্য কুমির সাধারণত যত দিন বাঁচে তার থেকে বেশি বছর সে পার করে ফেলেছিল।

তারা আরও জানায়, ক্যাসিয়াসকে তাদের খুব মনে পড়বে, কিন্তু তাদের ভালোবাসা ও তার স্মৃতি তাদের হৃদয়ে চিরকাল থাকবে। জানা গেছে, প্রতিবেশী উত্তর অঞ্চল থেকে নিয়ে আসার পর ১৯৪৭ সাল থেকে অভয়ারণ্যে বসবাস করেছিল ক্যাসিয়াস। কুমিরগুলো এই অঞ্চলের পর্যটনশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ক্যাসিয়াস একটি লবণাক্ত পানির কুমির। বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়। ক্যাসিয়াস ২০১৩ সালে ফিলিপাইনের কুমির লোলংয়ের মৃত্যুর পর বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমিরের খেতাবটি পেয়েছিল।
গিনেস বুক অনুসারে, ফিলিপাইনের কুমির লোলংয়ের দৈর্ঘ্য ছিল প্রায় ২০ ফুট ৩ ইঞ্চি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park