1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিশ্ব বাজারে নিরাপদ পোল্ট্রি তুলে দিতে মধ্য মার্চে শুরু হচ্ছে "১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার - কৃষি সংবাদ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাজারে নিরাপদ পোল্ট্রি তুলে দিতে মধ্য মার্চে শুরু হচ্ছে “১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার ২০০ ফিড মিল বন্ধ হচ্ছে, হালাল প্রাণিজ পণ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে সরকার ১২ হাজার কলা ধ্বংস, সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ৫২৯ কারখানা বন্ধ, কাজে যোগ দেননি প্রায় ১০ লাখ শ্রমিক সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এক পাঙ্গাস বিক্রি ৯ হাজার ১০০ টাকায় চার হাজার টাকায় বিকাচ্ছে আমের খোসার তৈরি চা প্লাস্টিক বর্জ্যে মিলবে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ মধ্যরাত থেকে ৮ মাস জাটকা আহরণে নিষেধাজ্ঞা নভেম্বর থেকে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি করবে টিসিবি

বিশ্ব বাজারে নিরাপদ পোল্ট্রি তুলে দিতে মধ্য মার্চে শুরু হচ্ছে “১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত
oppo_2

কৃষি সংবাদ প্রতিবেদক:

বৈশ্বিক বাজারে নিরাপদ পোল্ট্রি উৎপাদন ও পৌছে দিতে বাংলাদেশের প্রস্তুতি হিসেবে মধ্য মার্চে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক শো ও সেমিনার।

সোমবার ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন—বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) কার্যালয়ে এক মিডিয়া সংলাপে এ তথ্য জানিয়েছেন মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির আহবায়ক ড. শামীম আহমেদ।

সভায় তিনি জানান, বৈশ্বিক বাজারের ক্রমবর্ধমান চাহিদা, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনকে সামনে রেখে বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ আয়োজন “১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার-২০২৭”-এর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। যৌথভাবে এই আয়োজনের নেতৃত্ব দিচ্ছে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন—বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

তিনি আরো বলেন, বাংলাদেশের পোল্ট্রি খাতের এই মহাযজ্ঞ আগামী বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুই ভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে- আন্তর্জাতিক কারিগরি সেমিনার: ১৬–১৭ মার্চ, ২০২৭, লে মেরিডিয়ান হোটেল, ঢাকা। আন্তর্জাতিক পোল্ট্রি শো: ১৮–২০ মার্চ, ২০২৭, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB), পূর্বাচল, ঢাকা। এছাড়াএ তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে আধুনিক ব্যবসা ও প্রযুক্তির পাশাপাশি দর্শনার্থী ও অংশ নেওয়া অতিথিদের জন্য থাকছে নানা বর্ণিল আয়োজন রাখা হয়েছে। যার মধ্যে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় বিভিন্ন পোল্ট্রি, ফিড ও অ্যানিমেল হেলথ কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তির প্যাভিলিয়ন ও স্টল। আমিষের পুষ্টিগুণ ও রান্নার বৈচিত্র্যকরণ ও প্রচারের জন্য রান্নার প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায় মনোজ্ঞ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিউজিক্যাল প্রোগ্রাম।

বর্ণাঢ্য উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান। এছাড়া রয়েছে নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের টেকনিক্যাল সেশন এবং বিটুবি (B2B) নেটওয়ার্কিংয়ের সুযোগ। মূল প্রতিপাদ্য: “Safe Poultry for Global Markets” খাদ্য উৎপাদন ব্যবস্থায় বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Safe Poultry for Global Markets” (নিরাপদ পোল্ট্রি, বৈশ্বিক বাজার)।

ওয়াপসা-বিবি-এর প্রেসিডেন্ট শামসুল আরেফিন খালেদ বলেন, দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত বিজ্ঞানী, গবেষক, পোল্ট্রি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও প্রযুক্তি সরবরাহকারীরা অংশ নেবেন। তারা বায়োসিকিউরিটি, রোগ প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং টেকসই মূল্যশিকল (Value Chain) উন্নয়নের ওপর ব্যবহারিক আলোচনা ও যুগোপযোগী সমাধান উপস্থাপন করবেন। গত তিন দশকে বাংলাদেশের পোল্ট্রি খাত দেশের অন্যতম গতিশীল ও সম্ভাবনাময় কৃষিশিল্পে রূপ নিয়েছে। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং জাতীয় পুষ্টির চাহিদা পূরণে এই খাত রাখছে অনন্য অবদান। আসন্ন এই আন্তর্জাতিক প্রদর্শনী দেশের পোল্ট্রি পণ্যের রপ্তানি সম্ভাবনাকে বহুগুণ প্রসারিত করতে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ওয়াপসা-বিবির সভাপতি আরো বলেন, আয়োজকদের পক্ষ থেকে দেশের বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পোল্ট্রি উৎপাদনকারী, ফিড প্রস্তুতকারক, ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ইক্যুইপমেন্ট সাপ্লায়ার এবং গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিদের এই আয়োজনে সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মানসম্মত গবেষণা প্রবন্ধ জমা দেওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছিল। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া পেয়েছি এবং প্রচুর গবেষণা প্রবন্ধ হাতে পেয়েছি, যা আমাদের এই শো ও সেমিনারের কলেবর ও মানকে বহুলাংশে সমৃদ্ধ করবে।

পূর্ববর্তী বছরগুলোর তুলনায় আসন্ন ‘আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার ২০২৭’ আরও অধিকতর বৈচিত্র্যময় ও ব্যতিক্রমীভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের পোল্ট্রি খাতের সার্বিক উন্নয়ন, বৈশ্বিক সংযোগ বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এবারের আয়োজনে থাকছে বিশেষ চমক ও নান্দনিক রূপায়ণ।

শামসুল আরেফিন খালেদ আশা করেন, সেমিনার ও এই আয়োজনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও এই শো ও সেমিনারে গ্লোবাল ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন (WPSA)-এর প্রেসিডেন্ট Dr. Bruce Rathgeber -এর সদয় উপস্থিতি আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি উৎসাহিত করবে। এবারের সেমিনার ও মেলায় আনা হয়েছে নান্দনিক বৈচিত্র্য। সেমিনারগুলো শুধু গতানুগতিক ধারায় সীমাবদ্ধ না রেখে, দুই দিনব্যাপী ভিন্ন ভিন্ন ও সময়োপযোগী থিমের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। এর ফলে অংশগ্রহণকারী গবেষক, উদ্যোক্তা ও খামারিরা খাতভিত্তিক গভীর জ্ঞান ও দিকনির্দেশনার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলার স্টল ও প্রদর্শনী এলাকাতেও আনা হয়েছে বিশেষ অভিনবত্ব। দর্শনার্থী ও ব্যবসায়ীদের সুবিধার জন্য পুরো ফেয়ার প্রাঙ্গণকে নির্দিষ্ট থিমভিত্তিক কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। এগুলো হলো- Export Zone, Sustainability Zone এবং Safe Food Zone । এই সুনির্দিষ্ট বিভাগগুলোর মাধ্যমে পোল্ট্রি খাতে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, টেকসই উন্নয়ন এবং রপ্তানি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আন্তর্জাতিক মানের এই আয়োজন বাংলাদেশের পোল্ট্রি খাতকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

মিডিয়া সংলাপে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন WPSA-BB-এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ফয়জুর রহমান, ১৪তম আন্তর্জাতিক পোল্ট্রি শো অ্যান্ড সেমিনার-২০২৭ এর মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সচিব মো. জাকারিয়া ইসলাম। আরও উপস্থিত ছিলেন ভেন্যু ম্যানেজমেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ তৌহিদ হোসেন, বিপিআইসিসি (BPICC)-এর মিডিয়া কোঅর্ডিনেটর সাবরিনা নওরিন লিমু এবং মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির অন্যান্য সদস্যরা।

তথ্য ও রেজিস্ট্রেশন: রেজিস্ট্রেশন, প্রদর্শনীতে স্টল বুকিং এবং সেমিনার সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://wpsa-bb.com/

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park