1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিনামূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহন সেবা চালু করলো আদ-দ্বীন ফাউন্ডেশন - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

বিনামূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহন সেবা চালু করলো আদ-দ্বীন ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি যশোর:

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, আইনের মধ্যে থেকে ভবিষ্যতে কেউ হেলিকপ্টারে বিনামূল্যে রোগী পরিবহনসেবা চালু করতে চাইলে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

শনিবার (১ মার্চ) দুপুরে যশোরের ফুলারহাটে আদ-দ্বীন সাকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‌‘হেলিকপ্টারে বিনামূল্যে রোগী পরিবহন’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিনামূল্যে ‘হেলিকপ্টারে বিনামূল্যে রোগী পরিবহন’ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আদ-দ্বীন ফাউন্ডেশন তত্ত্বাবধানে এ হেলিকপ্টার সেবা পরিচালনা করবে ইমপ্রেস এভিয়েশন।

প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশন যে বিনামূল্যে রোগী পরিবহনসেবা চালু করেছে, তা নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। এ উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাকে অনুধাবন করে ইমপ্রেস এভিয়েশন পরিচালিত আদ-দ্বীন ফাউন্ডেশন হেলিকপ্টারের মাধ্যমে এ সেবা চালু করেছে, যা মানবতার সেবায় এক বিশাল অগ্রগতি।

স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার উল্লেখ করে বেবিচক চেয়ারম্যান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। কিন্তু এমন মহৎ উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষ খুব সহজে এ সেবা পাবে। আদ-দ্বীন ফাউন্ডেশনের এ উদ্যোগ শুধু একটি সেবা নয়, এটি মানবতার এক অনন্য নিদর্শন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park