1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিএনপি কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করবে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিএনপি কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করবে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি যশোর:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছে, সেখানে কৃষকদের উন্নয়নের কাজ করা হবে। কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য পায় তা নিশ্চিত করা হবে। ।

শুক্রবার সকাল ১০টায় যশোর জেলা কৃষক দল আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য পায় তা নিশ্চিত করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে অমিত বলেন, কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোন কারণে ফসল নষ্ট হলেও কৃষককে পথে বসতে হবে না। প্রয়োজনে কৃষিপণ্যের এ বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহণ করবে বলেও তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন।

তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইউব। অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস, দফতর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park