1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না : অর্থ উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না : অর্থ উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন,বাজারে আলুর দাম বাড়লেও, অন্য জিনিস সাশ্রয়ী হয়েছে। বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না। বাজার এমন একটা জিনিস একটার দাম কমবে, একটার দাম বাড়বে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অত্যাবশ্যকীয় জিনিস বা জরুরি জিনিস দ্রুত অনুমোদন দিতে আমরা ঘন ঘন ক্রয় কমিটির মিটিং করি। আর এটাই প্রমাণ করে সরকার মোটামুটি কর্মব্যস্ত বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্ট বলেন, আমরা এত ঘন ঘন যে ক্রয় কমিটির মিটিং করি। আমরা অত্যাবশ্যকীয় জিনিস বা জরুরি জিনিসগুলো সব সময় দ্রুত অনুমোদন দেয়। এটা একটা প্রমাণ আপনাদের কাছে যে এ সরকার মোটামুটি কর্মব্যস্ত এবং মানুষের সুবিধা আমরা দেখি। এত ঘন ঘন মিটিং আমি আগে দেখিনি, অনেক দেরি করে।

তিনি বলেন, আমরা তাড়াতাড়ি প্রসেস করে, যৌক্তিক যে জিনিসগুলো ক্রয় করা প্রয়োজন সেগুলো অনুমোদন দেয়। আজকে আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি। এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি।

তিনি আরও বলেন, অনেকের মধ্যে একটি মিস কনসেপশন (ভুল ধারণা) আছে, সেটা গতকাল বাণিজ্য উপদেষ্টা ক্লিয়ার করেছেন, প্রতি টনে সয়াবিন তেলের কত দাম বেড়েছে, ৩০-৪০ বছরে এত দাম বাড়েনি। যা হোক আন্তর্জাতিক বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না।

অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে নবম, দশম শ্রেণির পাঠ্যবই মুদ্রণের অনুমোনদ দেওয়া হয়েছে। জেনারেল এডুকেশন প্লাস মাদরাসার। পাঠ্যবই আমরা দ্রুত চাচ্ছি। জানুয়ারির মধ্যে আমরা পাঠ্যবই করে ফেলতে বলেছি। চেষ্টা করবে, তবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো করে ফেলতে পারবে না।

শিক্ষার্থীরা ১ জানুয়ারি কি বই পাবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে যেটা আমরা অনুমোদন দিয়েছি, সেটা তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। অনেক ব্যস্ত প্রেস, চেষ্টা করে যাচ্ছে।

আপনারা যেভাবে পদক্ষেপ নিচ্ছেন, তার প্রভাব বাজারে দেখা যাচ্ছে না। একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে তার উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, প্রভাব যে একেবারে নেই তা নয়। আপনারা খালি দেখেন আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলো যে সাশ্রয়ী হয়েছে।

তিনি বলেন, আপনি বাজারে এক হাজার টাকা নিয়ে যান কোনটার দাম বেশি হবে, কোনটা কম হবে। প্রত্যেকটার দাম কমতে হবে, এটা ডিফিক্যাল্ট। বাজার এমন একটা জিনিস একটার দাম কমবে, একটার দাম বাড়বে। আজকে আমি বাজার করলাম, কালকে সকালে দেখবো একটার দাম কমেছে, একটার দাম বেড়েছে। যেটি কমে সেটি তো বলে না, বাড়ারটা বলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park