1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বরগুনার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বরগুনার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বরগুনা:

জেলার আমতলীতে বুধবার দুপুর ১২টায় মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে পোনা মাছ অবমুক্ত করণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান করা হয় আমতলী উপজেলা পরিষদের অভ্যন্তরে।

দুপুর ১২টার দিকে আমতলীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের তত্বাবধানে পোনা অবমুক্ত করণ কার্যক্রম উদ্বোধন করেছেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম।

এ সময়ে উপস্থিত ছিলেন আমতলীর সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।

আমতলী উপজেলা মৎস্য অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর ইশরাত হোসেন হিমেল জানান, উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি পুকুর ও জলাশয় এবং উন্মুক্ত খালে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park