1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বঙ্গোপসাগরে ভাসমান ট্রলার থেকে ২৬ জেলে উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলার থেকে ২৬ জেলে উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কক্সবাজার:

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে আটকে পড়া একটি মাছ ধরার ট্রলার থেকে ২৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (৭ অক্টোবর) নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় থাকা এমভি তাজমিনুর রহমান ট্রলারটিকে দেখতে পায় এবং সেখান থেকে জেলেদের উদ্ধার করে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টহলের সময় ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে জাহাজটি কাছে যায় এবং বিপদ সংকেত লক্ষ্য করে। এরপর দ্রুত অভিযান চালিয়ে অসহায় জেলেদের নিরাপদে উদ্ধার করে নৌসদস্যরা।

উদ্ধারের পর জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে ট্রলারসহ সবাইকে নিরাপদে তীরে নিয়ে আসা হয় এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের উদ্ধৃতি দিয়ে নৌবাহিনী জানায়, গত ৩০ সেপ্টেম্বর ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল এবং ৩ অক্টোবর ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে ভেসে থাকে। উদ্ধার হওয়া সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

নৌবাহিনী আরও জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৫’ অভিযানের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল জোরদার করা হয়েছে। দেশের সমুদ্রসীমা রক্ষা এবং উপকূলীয় জনগণের নিরাপত্তায় এই তৎপরতা অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park