1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বঙ্গজকে জরিমানা, পুরোনো ও নোংরা পাউরুটি মিলিয়ে নতুন পউরুটি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বঙ্গজকে জরিমানা, পুরোনো ও নোংরা পাউরুটি মিলিয়ে নতুন পউরুটি

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার অটোমেটিক ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি বঙ্গজ লিমিটেডকে জরিমানা করেছে জেলা টাস্কফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল সেনাবাহিনী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানে পুরোনো ও নোংরা পাউরুটি দিয়ে নতুন পাউরুটি তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, বঙ্গজ লিমিটেড প্রতিষ্ঠানটিকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। বিভিন্ন বিস্কুট, পাউরুটি তৈরি করে রাখা হচ্ছে অস্বাস্থ্যকর লেখা কাগজ, ছাপা কাগজ, কার্টন ও অস্বাস্থ্যকর মেঝেতে। কর্মচারীদের স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। অপরিচ্ছন্ন ও নোংরা বস্তায় রাখা হয়েছে বিস্কুট তৈরির কাঁচামাল। পুরাতন ও নোংরা পাউরুটি ও ভাঙা বিস্কুট পানিতে ভিজিয়ে পুনরায় মেশানো হচ্ছে নতুন খাবারে। খাবারে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হলেও নেই কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী কেমিস্ট। এছাড়াও বিভিন্ন প্রকার অনিয়ম পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার ফজলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, পূর্বে সতর্ক করা শর্তেও আবারো একই অনিয়মের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পুনরায় তাদের স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যান্যের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park