1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বগুড়ায় বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বগুড়ায় বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, বগুড়া:

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং পণ্যে সঠিক তথ্য না দেওয়াসহ একাধিক অপরাধে বগুড়ার গাবতলীতে স্নিগ্ধ বেকারিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম আহমেদ জানান, বেকারিটিতে অভিযান চালিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি হচ্ছে। কর্মচারীরা তৈরি করা খাদ্য মাটিতে ফেলে রেখেছিল। এছাড়া কেক তৈরির সময় কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার করা হচ্ছিল। আরও দেখা যায়, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করেনি। এ ছাড়া এ প্রতিষ্ঠানের খাদ্যপণ্যে নিষিদ্ধ স্যাকারিন মেশানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানান, সহকারী পরিচালক।

এসব অপরাধে স্নিগ্ধ বেকারিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park