1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ফুডির ১০ লাখ অর্ডার ডেলিভারি, যুক্ত ৫ হাজারের বেশি রেস্তোরাঁ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ফুডির ১০ লাখ অর্ডার ডেলিভারি, যুক্ত ৫ হাজারের বেশি রেস্তোরাঁ

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্ম ফুডি। খুব কম সময়ে মার্কেটে সাড়া ফেলেছে এই খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটি। পছন্দের রেস্তোরাঁর খাবার কম দামে দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি পেতে কাস্টমাররা ফুডিকে বেছে নিচ্ছেন। প্রতিদিনই নতুন নতুন কাস্টমার ফুডির প্লাটফর্মে যুক্ত হচ্ছেন। ইতোমধ্যে ১০ লাখের বেশি অর্ডার ডেলিভারি সম্পন্ন করেছে এই খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, খাবারের সিলেকশন, গুণগতমান এবং দাম নিয়ে কাস্টমারদের ফিডব্যাক বেশ ভাল। মাসব্যাপী প্লাটফর্মে ভালো-ভালো অফার চলছে। প্রতি রোববার সুপার সানডে ক্যাম্পেইনে পছন্দের রেস্তোরাঁয় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে। এ ছাড়া, প্রতিনিয়ত প্লাটফর্মে নতুন রেস্তোরাঁ যোগ হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের প্লাটফর্মে এখন ৫ হাজারের বেশি রেস্তোরাঁ সংযুক্ত আছে। দ্রুততম সময়ে ফুড ডেলিভারি করতে প্লাটফর্মটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

ফুডির চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম বলেন, ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির বেঞ্চমার্ক হলো ৩০ মিনিট। আমরা এর কাছাকাছি সময়ের মধ্যে ডেলিভারি করতে পারছি। রাইডাররা ইকোসিস্টেমের একটি বড় অংশ। আমাদের সঙ্গে ২৫০০-এর বেশি রাইডার এক্টিভ আছে। আমরা তাদের সুবিধার পাশাপাশি, স্কিল ডেভেলপমেন্টেও ইন্ভেস্ট করছি যা নতুন দক্ষ ওয়ার্ক ফোর্স তৈরিতে সাহায্য করছে।

ফুডি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ফুডি এখন সারা দেশব্যাপী ৪৫টির বেশি জোনে পরিচালিত হচ্ছে। সব বিভাগীয় শহরের পাশাপাশি সম্প্রতি টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা, সিরাজগঞ্জে ফুডির সেবা চালু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park