1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পোল্ট্রি মাংসের পুষ্টিগুন বৃদ্ধিতে প্ল্যানটেইন, প্রযুক্তি ও ভ্যালু চেইন উন্নয়নের উদ্যোগ : বাকৃবির সাফল্য - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

পোল্ট্রি মাংসের পুষ্টিগুন বৃদ্ধিতে প্ল্যানটেইন, প্রযুক্তি ও ভ্যালু চেইন উন্নয়নের উদ্যোগ : বাকৃবির সাফল্য

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

পোলট্রি মাংসের পুষ্টিগুন বৃদ্ধিতে প্ল্যানটেইন গবেষণায় সাফল্য পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এনিমেল নিউট্রিশন বিভাগ। প্রায় দুই দশকের ধারাবাহিক গবেষণার মাধ্যমে ঔষধি উদ্ভিদ প্ল্যানটেইনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিরাপদ ও পুষ্টিগুণসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনের একটি সমন্বিত প্রযুক্তি ও ভ্যালু চেইন উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ আল-মামুন।

সম্প্রতি এক আলাপচারিতায় এসব তথ্য জানান এই গবেষক।

প্রকল্প পরিচালক বলেন, গবেষণাটির সূচনা জাপানে এবং পরবর্তীতে বাংলাদেশে ধারাবাহিক গবেষণার মাধ্যমে এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোজেনিক বৈশিষ্ট্য, ব্রয়লারের উৎপাদন দক্ষতা এবং মাংসের কার্যকরী পুষ্টিগুণের উপর প্রভাব মূল্যায়ন করা হয়েছে। এ গবেষণার স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশে বিভিন্ন পুরষ্কার ও সম্মাননা অর্জিত হয়েছে।

প্রথম, দ্বিতীয় পর্যায়ের সাফল্যের পরে তৃতীয় পর্যায়ের প্রকল্পে প্ল্যানটেইন-ভিত্তিক ফাইটোজেনিক ফিড প্রযুক্তির কার্যকারিতা সফলভাবে প্রদর্শিত হওয়ার পর বর্তমান ৫ম পর্যায়ের প্রকল্প “Sustainable commercialization of plantain (Plantago lanceolata L.) and seed value chain development for safe and functional broiler meat production”-এ মূল গুরুত্ব দেওয়া হয়েছে প্রযুক্তিটিকে বাংলাদেশে টেকসই ও বাণিজ্যিকভাবে সম্প্রসারণের উপর।

প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন প্রসঙ্গে তিনি মোহাম্মদ আল-মামুন বলেন, আমদানিকৃত প্যারেন্টাল বীজ থেকে বাংলাদেশে এ। এবং পরবর্তীতে ভবিষ্যৎ বাণিজ্যিক সম্প্রসারণের জন্য জি-২ বীজ সফলভাবে উৎপাদন করা হয়েছে। পরীক্ষায় জি-২ বীজ উৎপাদন বিশেষ সম্ভাবনাময় হিসেবে প্রতীয়মান হয়েছে। এব ফলে ভবিষ্যতে আমদানিকৃত বীজের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্ল্যানটেইন বীজ শিল্প গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

এসি ও নন-এসি গ্রিনহাউসের পাশাপাশি ময়মনসিংহ ও মানিকগঞ্জে উন্মুক্ত মাঠে প্লানটেইন চাষ করা হয়েছে। মাঠপর্যায়ের ফলাফল বাণিজ্যিকভাবে প্ল্যানটেইন উৎপাদনের বাস্তব সম্ভাবনা নির্দেশ করেছে। বীজ উৎপাদন থেকে শুরু করে চাষ, সংগ্রহ, শুকানো ও গুঁড়া প্রস্তুত পর্যন্ত একটি সম্ভাব্য দেশীয় কাঁচামাল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি তৈরি হয়েছে।

প্লানটেইনকে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে অন্যান্য নির্বাচিত। ঔষধি উদ্ভিদের সমন্বয়ে প্লান্টেইন নামের একটি ফাইটোজেনিক ফিড অ্যাডিটিভ প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে। বর্তমান প্রকল্পে দুটি ব্রয়লার ও একটি দেশি মুরগির পরীক্ষাসহ ধারাবাহিক গবেষণায় স্থানীয়ভাবে উৎপাদিত প্ল্যানটেইন ব্যবহারেও সন্তোষজনক উৎপাদন ফলাফল পাওয়া গেছে। পাশাপাশি মাংসে PUFA, বিশেষ করে Omega-3 fatty acid, HDL, এবং আয়রন (Fe) সঞ্চয়ের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা হয়েছে। প্রচলিত ব্রয়লার মাংসের তুলনায় BAU-Plantive ব্যবহারে উৎপাদিত মাংসে অধিক আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত লালচে বর্ণ এবং উন্নত স্বাদ পাওয়া গেছে। এসব বৈশিষ্ট্য ব্যবহারে পুষ্টিগুণসমৃদ্ধ, দৃষ্টিনন্দন ও ভোক্তার কাছে অধিক গ্রহণযোগ্য পোলট্রি মাংস উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, প্রযুক্তিটি শুধু গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে মানিকগঞ্জে বাণিজ্যিক খামার পর্যায়ে কার্যকরী ব্রয়লার উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকার বাজার ও সুপারশপের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টা চালানো হয়েছে। বাজার-সংযোগ কার্যক্রমে বৃহৎ পরিসরে বিপণনের জন্য প্রসেসিং, ব্লাস্ট ফ্রিজিত কোল্ড-চেইন সুবিধার প্রয়োজনীয়তা চিহ্নিত হয়েছে।

মোহাম্মদ আল-মামুন আরো বলেন, দেশেই এই প্লান্টিন উৎপাদনের জন্য জি টু বীজের বৃহৎ পরিসরে গুণগ মানসম্পন্ন বীজ উৎপাদন, বীজ কোম্পানির সম্পৃক্ততা, চুক্তিভিত্তিক প্ল্যানটেইন চাষ, ফিড মিলের মাধ্যমে উৎপাদন ও ব্যবহার, নির্বাচিত খামারে কার্যকরী ব্রয়লার উৎপাদন এবং উপযুক্ত প্রসেসিং ও কোল চেইনের মাধ্যমে বাজারজাতকরণ।

সরকার, গবেষণা প্রতিষ্ঠান, বীজ কোম্পানি, ফিড মিল, পোল্ট্রি শিল্প, বাজার ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে এই দেশীয় উদ্ভিদভিত্তিক প্রযুক্তি নিরাপদ ও পুষ্টিগুণসমৃদ্ধ পোল্ট্রি উৎপাদনের পাশাপাশি নতুন বীজ ফিড-অ্যাডিটিভ শিল্প, কৃষকের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব বলেও তিনি মনে করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park