1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০-১৫ টাকা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০-১৫ টাকা

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় দাম কমেছে পেঁয়াজের। প্রকার ভেদে প্রতি কেজিতে দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত।

এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। এই সপ্তাহের শেষ তিন কার্যদিবসে ১ হাজার ৮শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) হিলি স্থলবন্দরে প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮২ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৫ টাকা কেজি। দুর্গা পূজার আগে দাম আরও কমার সম্ভাবনা আছে বলে জানান আমদানিকারকরা।

দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও বন্দরের পাইকারদের মাঝে। বন্দরের পাইকারি ব্যবসায়ী বাবুল হোসেন জানান, পেঁয়াজের দাম কম হলে আমাদের ব্যবসা করতে সুবিধা হয়। বিভিন্ন আড়তে পেঁয়াজ পাঠাতে পারি। অনেক অর্ডার থাকে যখন দাম কম থাকে। হঠাৎ দাম বেড়ে গেলে ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়।

পেঁয়াজ কিনতে আসা সহিদুর রহমান জানান, এক সপ্তাহ আগে ৯০ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে হয়েছিল। আর ভালো পেঁয়াজের দাম আরও বেশি ছিল। আজকে কেজিতে ১০ টাকা কমে কিনছি। এটা আমাদের সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, পেঁয়াজের ওপর শুল্ক হার হ্রাস ও ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এতে আমদানিকারকগণ বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছেন। যার কারণে আমাদের দেশে আমদানিকৃত পেঁয়াজের দামও কমতে শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park