1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পেঁয়াজ বীজ কান্ড: বিএডিসির তিন কর্মকর্তার শাস্তি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পেঁয়াজ বীজ কান্ড: বিএডিসির তিন কর্মকর্তার শাস্তি

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

চলতি মৌসুমে দেশের কয়েকটি জেলায় বিতরণকৃত পেঁয়াজ বীজের অংকুরোদগম হার অস্বাভাবিক কম হওয়ায় বিএডিসির তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কৃষকের ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট জেলা কৃষি সম্প্রসারণ অফিস ও জেলা প্রশাসকের অফিস থেকে এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

প্রেক্ষিতে প্রাথমিকভাবে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতা পরিলক্ষিত হয়।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯০ অনুযায়ী ড. মো: মাহবুবুর রহমান, যুগ্ম পরিচালক, বীজ পরীক্ষাগার, গাবতলী, বিএডিসি, ঢাকা ও আহবায়ক পেঁয়াজ বীজ মূল্যায়ন কমিটি, শাহানা আক্তার, উপপরিচালক, সবজি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, গাবতলী, বিএডিসি, ঢাকা ও সদস্য সচিব, পেঁয়াজ বীজ মূল্যায়ন কমিটিকে ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখে বিএডিসির সচিব(উপসচিব) ড. কে, এম, মামুন উজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়।

একই ঘটনায় মো: মোস্তাফিজুর রহমান, সদস্য, পরচালক(বীজ ও উদ্যান), চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত, বিএডিসি, ঢাকাকে ০৯ ডিসেম্বর ২০২৪ বিএডিসির চেয়ারম্যান (গ্রেড -১) মো: রুহুল আমিন স্বাক্ষরে অর্পিত দায়িত্ব পালনে বিরত রাখার আদেশ জারী করা হয়।

উল্লেখ্য, বিএডিসি কর্তৃক ক্রয়কৃত পেঁয়াজ বীজের তাহিরপুর জাতের শীতকালীন অংকুরোদগম হার
০৭ নভেম্বর ২০২৪ বীজ মূল্যায়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী ৮০% ও ৮১% দেখানো হয়।

অথচ কৃষকের মাঠে বিশেষ করে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় অংকুরোদগম হার ক্ষেত্র বিশেষ ১০% থেকে ২০% হয়। এতে প্রতীয়মান হয় মূল্যায়ন কমিটির প্রতিবেদন যথার্থ ছিল না।

বিষয়টি নিয়ে মন্ত্রণালয় অধিকতর তদন্ত করে জড়িত কর্মকর্তা ও বীজ সরবারাহকারী কোম্পানির বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park