কৃষি সংবাদ প্রতিবেদক
পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির অংশ নয়, যারা এটি খায় তারা মূলত জাটকা খেয়ে থাকেন। এটা আইনের পরিপন্থি। এজন্য তিনি এসময়ে ইলিশ মাছ না খাওয়ার আহ্বান জানান মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি এ সময়ে অন্য মাছ এবং অন্য খাবার গ্রহণের ও আহ্বান জানান।
তিনি বলেন, এপ্রিল মাসে জাটকা ধরার জন্য জেলেদের অনেক বিপদ মাথায় নিয়ে কাজ করতে হয়। জেলে ও ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা নিধন বন্ধ হওয়া প্রয়োজন।