1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পরিশোধিত পামওয়েল আনতে চায় বাংলা‌দেশ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পরিশোধিত পামওয়েল আনতে চায় বাংলা‌দেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক :

মালয়েশিয়া থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পরিশোধিত পামওয়েল সরবরাহে পদক্ষেপ গ্রহণের বিষয়ে দেশটির প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আসন্ন রমজানকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশিরউদ্দীন মালয়েশিয়ায় তার দুই দিনের সংক্ষিপ্ত সফরকালে মালয়েশিয়ার প্লান্টেশন ও কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আবদুল গনির সঙ্গে বৈঠক করেছেন। মালয়েশিয়ার মন্ত্রী উপদেষ্টাকে স্বাগত জানিয়ে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান।

বৈঠকে উপদেষ্টা বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর চাহিদা, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সম্পর্কে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করেন। উল্লেখ্য, মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পামওয়েল উৎপাদনকারী দেশ এবং মালয়েশিয়ার অপরিশোধিত পামওয়েল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে অন্যতম। বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা টিসিবির মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ১ কোটি পরিবারের মধ্যে ন্যয্যমূল্যে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি সরবরাহে সরকারের গৃহীত পরিকল্পনার কথা তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় আসন্ন রমজানকে সামনে রেখে মালয়েশিয়া থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় টিসিবির মাধ্যমে পরিশোধিত পামওয়েল সরবরাহের জন্য দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণের বিষয়ে মালয়েশিয়ার মন্ত্রীকে অনুরোধ জানান।

মালয়েশিয়ার মন্ত্রী তার সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি হতে বাণিজ্যিক (বিটুজি) ভিত্তিতে বাংলাদেশে পরিশোধিত পামওয়েল সরবরাহের নিমিত্ত বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার অনুরোধে সাড়া দিয়ে এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাপূর্বক দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোরালো আশ্বাস দেন।

এছাড়া বৈঠকে রাবার খাতের উন্নয়নে সহযোগিতা, সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক প্রস্তাবিত কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় সহযোগিতার বিষয়গুলি গুরুত্বসহকারে আলোচনা করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিন, মালয়েশিয়ার কৃষি ও পণ্যমন্ত্রীর প্রেস সচিব ইউসরিনুদ্দিন বিন আবদ করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park