1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজারে বিক্রী - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজারে বিক্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, রাজবাড়ী :

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের বিলুপ্তপ্রায় একটি ঢাই মাছ। মাছটি ৫৯ হাজার ৪০০ টাকায় এক সৌদি প্রবাসী কিনে নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাছটি ধরা পড়ে বলে জানান মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

পরে বিক্রির জন্য মাছটি গোয়ালন্দের ইউনুস মণ্ডলের আড়তে আনা হয়। সেখানে ওজন করে ওজন ১১ কেজি পাওয়া যায়। ১১ কেজি ওজনের মাছটি স্থানীয় আড়তে উন্মুক্ত নিলামে কেজি প্রতি ৫ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৮ হাজার ৩০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ি সম্রাট শাহজাহান শেখ।

সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি কেনার পর দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে অনলাইনের মাধ্যমে জাহাঙ্গীর চৌধুরী নামের এক সৌদি প্রবাসীর কাছে মাছটি ৫ হাজার ৪০০ টাকা কেজি দরে ৫৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। মাছটি সৌদি প্রবাসীর বাড়ি চট্রগ্রামে ডেলিভারি দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, পদ্মা নদীতে ঢাই মাছ এখন খুবই বিরল। এ ধরনের বড় আকারের মাছ ধরা পড়ার ঘটনা এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park