1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নিষেধাজ্ঞা শেষে বেড়েছে ইলিশের সরবরাহ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

নিষেধাজ্ঞা শেষে বেড়েছে ইলিশের সরবরাহ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ঝালকাঠি

নিষেধাজ্ঞা শেষে রোববার (৩ নভেম্বর) রাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। এর ফলে ঝালকাঠির বাজারে বেড়েছে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ।

সোমবার (৪ নভেম্বর) সকাল থেকেই স্থানীয় বাজারগুলোতে ইলিশের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় অধিকাংশ মাছের দাম কিছুটা কমেছে।

বাজারে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি দরে। মাঝারি সাইজেরে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা ও এক কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে ১৩৫০ টাকা দরে।

এছাড়া মাঝারি সাইজের চাষের রুই বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, পোয়া মাছ ৩০০ টকা, কই মাছ ২২০ টাকা, সিং মাছ ৪৫০ টাকা ও পাঙাশ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে মাছের সরবরাহ বাড়ায় কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন তারা। কয়েকদিন পর ইলিশসহ সামুদ্রিক মাছের সরবরাহ আরও বাড়বে। তখন দাম অনেকটাই কমে আসবে। আর ২২ দিন পর ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারা।

জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২২ দিন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাজারে মাছের সরবরাহ বেড়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park