1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬৩ জেলে আটক - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬৩ জেলে আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পঠিত

চাঁদপুর জেলা প্রতিনিধি :

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় ৬৩ জেলেকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এ সময় তাদের কাছে থেকে ১৪৮ কেজি ইলিশ, ৫ লাখ ৫৩ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল ও আটটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে নৌ-পুলিশের মিডিয়া সেলে তথ্যটি জানিয়েছেন চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

তিনি জানান, অভিযানে ১২টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। ৩ জনকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথকভাবে অভিযান চালছে। মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park