1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নিলামে ৬ লাখ টাকায় ৩ কুকুর বিক্রি সিটিটিসির - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নিলামে ৬ লাখ টাকায় ৩ কুকুর বিক্রি সিটিটিসির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত কে-নাইন দলের প্রশিক্ষিত তিনটি কুকুর বিক্রি করা হয়েছে। কোরি, স্যাম ও ফিন নামের কুকুর তিনটি বিক্রি হয়েছে ছয় লাখ ৩০ হাজার টাকায়। এর মধ্যে একটি কুকুরই বিক্রি হয়ছে পাঁচ লাখ ৬০ হাজার টাকায়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ ‘কে-নাইন’ টিম সদর দপ্তরে উন্মুক্ত নিলামে কুকুর তিনটি বিক্রি করা হয়।

কে-নাইন স্কোয়াডের পুলিশ পরিদর্শক ফখরুল আলম বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুরে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশগ্রহণের আগে প্রত্যেক নিলামকারী এক হাজার টাকা করে জমা দিয়ে নিলামে অংশ নেন। কুকুর তিনটির মধ্যে যুক্তরাজ্যের ল্যাব্রাডর জাতের কোরি নামের কুকুরটি সর্বোচ্চ বিক্রি হয়েছে ৫ লাখ ৬০ হাজার টাকায়। কিনেছেন একজন সাধারণ নাগরিক। বাকি দুটি কুকুর স্যাম ৪০ হাজারে ও ফিন ৩০ হাজারে কিনেছে পারটেক্স গ্রুপ।

তিনি বলেন, কুকুরগুলো আগামী ২৭ নভেম্বর হস্তান্তর করা হবে। এই তিনদিন কে-নাইন টিম সদর দপ্তরে কুকুরগুলো থাকবে।

সিটিটিসি সূত্রে জানা যায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিস্ফোরক এবং বিপজ্জনক বস্তু খুঁজে বের করার কাজে বিশেষ প্রশিক্ষণ রয়েছে এই ইউনিটের কুকুরদের। তিন কুকুরের প্রতিটিরই বয়স পেরিয়েছে আট বছর। ফিন ও কোরি ল্যাব্রাডর জাতের কুকুর। স্যাম জার্মান শেফার্ড। যুক্তরাজ্য থেকে আনা কুকুর তিনটির জন্য এই বিশেষায়িত ইউনিটে কাজ করার সময় ফুরিয়েছে।

তিনটি কুকুর সম্পর্কে জানা যায়, বিভিন্ন সময়ে ওরা বাংলাদেশ পুলিশের সিটিটিসি গ্রুপের হয়ে নারকোটিক (মাদকদ্রব্য) ও এক্সপ্লোসিভ (বিস্ফোরকদ্রব্য) তল্লাশির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে বইমেলা, সভা–সমাবেশ, এয়ারপোর্টে কার্গো চেকিংয়ের মতো দায়িত্ব সন্তোষজনকভাবে সামলাতে পারে এই জাতের কুকুরগুলো।

তিনটির মধ্যে ফিন পুরুষ ল্যাব্রাডর কুকুর; কোরি স্ত্রী ল্যাব্রাডর; আর স্যাম পুরুষ জার্মান শেফার্ড। তিনটির বয়সই আট বছর। এত বয়সের কারণে তারা আর বিস্ফোরক শনাক্ত করা, অনুসন্ধান অভিযান বা টহল দায়িত্বের মতো কঠিন কাজ করতে পারছে না। তবে কর্মকর্তাদের ভাষ্য, তাদের স্বাস্থ্য এখনো ভালো আছে এবং সহজেই পোষা প্রাণী হিসেবে স্বাভাবিক জীবন কাটাতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park