1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার: খাদ্য উপদেষ্টা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বালতি-ড্রামেই এডিসের বড় উৎস: ডিএসসিসির জরিপ ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার: খাদ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের আগেই সারাদেশে ধান চাল সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা রয়েছে। সরকারের হাতে সর্বোচ্চ পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমান সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে যেতে চায়।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছিল, এজন্যই ধান চালের দাম সহনীয় পর্যায়ে আছে।

আলী ইমাম মজুমদার, আমন সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। চলবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। এবার সারা দেশে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ লাখ টন। এর মধ্যে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল ও ৬ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। অর্থাৎ সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে।

তিনি বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৯ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

উপদেষ্টা বলেন, আগে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হতো এখন থেকে সেটা বাড়িয়া ৫৫ লাখ এ করা হয়েছে। আগে যেখানে ৫ মাস পেতো এখন সেটা ৬ মাস করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত রাখা হবে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কমিটেড।

খাদ্য উপদেষ্টা বলেন, পরবর্তী সরকার যখন দায়িত্ব নেবে তখন খাদ্য মজুদ অনেক বেশি পরিমাণে থাকবে বলে আশা করি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park