1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নিরাপদ পোল্ট্রি মাংস উৎপাদন ও বাজারজাতের উপায় খুঁজছে বিপিআইসিসি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নিরাপদ পোল্ট্রি মাংস উৎপাদন ও বাজারজাতের উপায় খুঁজছে বিপিআইসিসি

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

নিরাপদ পোল্ট্রি মাংস উৎপাদন ও বাজারজাতের উপায় খুঁজছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

ভোক্তার মনে ব্রয়লার মুরগির মাংস নিয়ে তৈরি হওয়া যাবতীয় সংশয় ও উদ্বেগ দূর করতে সংগঠনটি এউদ্যোগ নিয়েছে বলে জানাগেছে। এরই ধারাবাহীকতায় সম্প্রতি একটি কর্মশালা ও ব্রেইনস্টমিং সেশনের আয়োজন করে সংগঠনটি।

পোল্ট্রি খাতের জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সবসময়ই বিশেষ গুরুত্ব দিয়ে দেশের পোল্ট্রি খাতকে আরও নিরাপদ, টেকসই ও জনস্বাস্থ্যবান্ধব করে তুলতে কাজ করছে। কর্মশালা ও ব্রেইনস্টমিং সেশনের এই কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীর গবেষণার উপাত্তভিত্তিক তথ্য উপস্থাপন করেন, যেখানে ফিড, পানি ও ব্রয়লার মাংসে অ্যান্টিবায়োটিক ও হরমোনের উপস্থিতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়। পাশাপাশি পোল্ট্রি শিল্পকে বিশ্বমানের ও নিরাপদ করে তোলার সুনির্দিষ্ট উপায় নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার মূল প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পোল্ট্রি বিজ্ঞানী ও গবেষক, ব্যবসায়ী এবং DLS, BLRI, BRAC এর কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে চারটি ভিন্ন দলে বিভক্ত করে একটি ফলপ্রসূ ব্রেইনস্টমিং সেশন আয়োজন করা হয়। এই সেশনগুলোর মূল লক্ষ্য ছিল ব্রয়লার মাংসকে সাধারণ মানুষের মাঝে আরও জনপ্রিয় করে তোলা,জনসচেতনতা বৃদ্ধি করা এবং হরমোন ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিখুঁতভাবে পরিমাপ ও নিয়ন্ত্রণ করার কার্যকর উপায় খুঁজে বের করা। পোল্ট্রি খাতের লাইভ মার্কেট পদ্ধতিকে ধাপে ধাপে বাদ দিয়ে, আধুনিক ও স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থার দিকে এগোনোর সুনির্দিষ্ট পথও সেশন থেকে উঠে এসেছে।

কর্মামালায় বিশেষ করে নিরাপদ উৎপাদন প্র্যাকটিস হিসেবে ব্রয়লার মাংস উৎপাদনে খামারি পর্যায়ে অ্যান্টিবায়োটিক ও হরমোনের যত্রতত্র ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, লাইভ মার্কেট ফেজ-আউট হিসেবে জনস্বাস্থ্য সুরক্ষায় ধাপে ধাপে অস্বাস্থ্যকর লাইভ মার্কেট ব্যবস্থা দূর করে আধুনিক ও স্বাস্থ্যসম্মতভাবে বাজারজাতকরণের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও নিয়মিত মনিটরিং ও রেগুলেশনের ক্ষেত্রে ফিড মিল থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত প্রতিটি স্তরে সরকারি নজরদারি বাড়াতে হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কর্তৃক জারিকৃত পোল্ট্রি নীতিমালা ২০২৬ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে।

কর্মশালায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমান, ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা (WPSA-BB) এর সভাপতি শামসুল আরেফিন খালেদ সহ পোল্ট্রি শিল্পের সাথে সম্পৃক্ত বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এই কর্মশালা থেকে প্রাপ্ত সময়োপযোগী ও বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো যদি খামার থেকে শুরু করে বাজারজাতকরণের প্রতিটি স্তরে বাস্তবায়ন করা সম্ভব হয়, তবেই দেশে নিরাপদ ব্রয়লার উৎপাদন নিশ্চিত হবে, আন্তর্জাতিক বাজারে পোল্ট্রি রপ্তানির নতুন সম্ভাবনা উন্মোচিত হবে এবং সামগ্রিক পোল্ট্রি শিল্প এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও মনে করে বিপিআইসিসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park