1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নভেম্বরের মধ্যে শেখ হাসিনার ৬ মামলার রায় হবে: দুদক চেয়ারম্যানের - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

নভেম্বরের মধ্যে শেখ হাসিনার ৬ মামলার রায় হবে: দুদক চেয়ারম্যানের

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

চলতি বছরের নভেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতির ৬ মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। একই সঙ্গে হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচলের উদ্যোগের কথাও জানান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিন দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করতে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এ অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করা হবে এ কথা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো আলোচনায় প্রায় একমত হলেও বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার ওপর।

সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল ও মামলার দীর্ঘসূত্রতা বন্ধে কাজ করছে সংস্থাটি।

এসময় তিনি আশা প্রকাশ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে ৬ মামলার রায় দ্রুত হবে। হাইকোর্টের আদেশের আটকে যাওয়া গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা সচল করতে উদ্যোগের কথাও জানান।

এদিন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park