1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নওগাঁয় অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নওগাঁয় অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, নওগাঁ:

জেলায় আজ সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেয়ার অপরাধে এক ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার বিকালে জেলা শহরের সুলতানপুর এলাকায় অভিযানকালে শুভ এন্ড ব্রাদার্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রুবেল আহমেদ।

সহকারি পরিচালক রুবেল আহমেদ জানান, সোমবার বিকালে নওগাঁ শহরের সুলতানপুর এলাকায় ওমেরা গ্যাস সিলিন্ডার- এর ডিলার শুভ এন্ড ব্রাদার্স নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় শুভ এন্ড ব্রাদার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park