1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নড়াইলে চার ব্যবসায়ীকে জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নড়াইলে চার ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নড়াইল:

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার বাঁশগ্রাম ও কালিয়া উপজেলার চাচুড়ী বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন আনসার বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাঁশগ্রাম ও চাচুড়ী বাজারের কাঁচাবাজার, ডিমের আড়ত ও মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মুদি দোকানে ও সবজি বিক্রেতার দোকানে দ্রব্যমূল্য চার্ট না থাকায় ও বিভিন্ন অনিয়ম করায় কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার ২০০৯ আইন অনুযায়ী চার দোকানিকে ৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একজন বাইক চালককে তার বাইকে লুকিং গ্লাস না থাকায় সড়ক নিরাপত্তা আইনে পাঁচশ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বাংলানিউজকে বলেন, আজ সবাইকে সতর্ক করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের দাম জনসাধারণের নাগালের ভেতর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park