1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে, মনিটরিং কার্যক্রম জোরদারকরণের নির্দেশ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে, মনিটরিং কার্যক্রম জোরদারকরণের নির্দেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দেশে চাহিদার বিপরীতে সব ধরণের সার পর্যাপ্ত মজুদ রয়েছে। তার পরেও কিছু কিছু জেলায় অতিরিক্ত মূল্যে সার বিক্রয়সহ সরবরাহ পরিস্থিতি নিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। একারণে সারাদেশে সার ব্যবস্থাপনায় মনিটরিং কার্যক্রম জোরদারকরার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম এ নির্দেশ দিয়েছেন।

নির্দেশনায় কৃষি আপনার জেলার চলমান রবি মৌসুমে মাঠ পর্যায়ে সার বিতরণ প্রক্রিয়া যাকে নির্বিঘ্ন থাকে সে বিষয়ে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। গুজব ছড়িয়ে, কৃত্রিম সংকট তৈরি করে যেসব ডিলার, ব্যবসায়ির, দোকানদার বেশি দামে সার বিক্রির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপজেলা, জেলা, অঞ্চল পর্যায়ের কর্মকর্তাদের নিম্নোক্ত নির্দেশনা মোতাবেক মনিটরিং কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।

এখানে কৃষি কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। এগুলো হলো-

১. ভূতকীর আওতায় ডিএপি, টিএসপি ও এমওপি সরবরাহের দায়িত্বপ্রাপ্ত বেসরকারী আমদানীকারক কর্তৃক মাসের বরাদ্দকৃত সার সরবরাহ নিশ্চিত। করা।

২. বাফার গুদামে মজুদের বিষয়ে মনিটরিং জোরদার করা যাতে বাজারে কোন কৃত্তিম সংকট সৃষ্টি না হয়।

৩. বিসিআইসি/বিএডিসি ডিলারগণ কর্তৃক মাসের বরাদ্দকৃত সারের বিপরীতে যথাসময়ে টাকা জমাসহ নিয়মিত সার উত্তোলন নিশ্চিত করা।

৪. বিসিআইসি/বিএডিসি ডিলারের নিজ বরাদ্দপত্র অন্য জেলার সার ব্যবসায়ীদের নিকট হস্তান্তর করার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে ডিলার সনাক্ত করে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও বাফার গুদাম। মোকাম ভিত্তিক নজরদারী বাড়ানো।

৫. বিসিআইসি ডিলারসহ নিয়োগকৃত খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে।

৬. ইউরিয়াসহ নন-ইউরিয়া সারের আগমনী বার্তা মোতাবেক গুদাম যাচাই করাত। বিক্রয়াদেশ প্রদান করতে হবে এবং রেকর্ড উপজেলা কৃষি অফিসে সংরক্ষণ করতে হবে।

৭. আবশ্যিক ভাবে বিক্রয় কেন্দ্রের দর্শনীয় স্থানে সারের নির্ধারিত মূল্যে তালিকা প্রদর্শন করতে হবে।

৮. কোন ভাবেই সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে কোন সার বিক্রি করা যাবে না। বৈধ ক্যাশ মেমো ছাড়া কোনরূপ সার বিক্রয় করা যাবে না।

৯. পরিদর্শন কালীন সার ব্যবস্থাপনায় কোন অনিয়াম পরিলক্ষিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে পরিচালক, সরেজমিন উইং, বরাবর প্রতিবেদন প্রেরণ করতে হবে।

১০. ভেজাল পরীক্ষার জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথাভাবে ব্যবহার করা। যথাসময়ে রিপোর্ট প্রদান করতে হবে এবং সারা বছর পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park