1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দিনাজপুরের বাজারে নতুন আলু, কেজি ২০০ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দিনাজপুরের বাজারে নতুন আলু, কেজি ২০০

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি দিনাজপুর:

দিনাজপুরের বাজারে নতুন আলু, কেজি ২০০
দিনাজপুরের বাজারে উঠেছে আগাম জাতের নতুন আলু। তবে দাম আকাশচুম্বী। ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন আলু।

শুক্রবার (১৫ নভেম্বর) দিনাজপুরের বাহাদুর বাজারে আগাম জাতের নতুন আলু বিক্রি করতে দেখা যায়। মাত্র ২০ কেজি আলু নিয়ে বাজারে বসেছিলেন দুই ব্যবসায়ী।

ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন, নতুন সবজির পাশাপাশি নবান্ন উৎসবকে কেন্দ্র করেই নতুন আলুর দাম এত চড়া। আকাশচুম্বী দাম হলেও ক্রেতারা অল্প করে হলেও কিনেছেন। বিকেলের দিকে অবশ্য ১৪০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী, পহেলা অগ্রহায়ণকে সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব হিসেবে পালন করেন। নবান্ন উৎসব পালন করা হয় নতুন ধানের ভাত ও পায়েসের পাশাপাশি নতুন শাকসবজি দিয়ে। এখনো নতুন আলু বাজারে ওঠেনি। আরও ২০-২৫ দিন সময় লাগবে। কিন্তু এরই মধ্যে নবান্ন উৎসব। তাই আগাম জাতের নতুন আলু বিক্রি করছেন দুই ব্যবসায়ী।

বাহাদুর বাজারে বাজার করতে আসা প্রদীপ দাস বলেন, আজ শুক্রবার আমাদের সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন পালন করছেন। নবান্নে সবকিছুই নতুন লাগে। চাল নতুন, শাকসবজি—সবকিছুই নতুন। নতুন সবকিছু দিয়েই পালন করা হয় নবান্ন। বিক্রেতারা ২০০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করছেন। যেহেতু বাজারে নতুন আলু নেই, তাই এই দামে বাধ্য হয়েই কিনতে হয়েছে।

রাজবাড়ী এলাকার লক্ষণ সরকার বলেন, নবান্ন উপলক্ষে নতুন সবজি লাগে। তাই ৫০ টাকায় আধাকেজি আলু কিনেছেন। গত বছর অবশ্য ২৫০ গ্রাম আলু কিনেছিলেন ৮০ টাকায়। এবার দাম কিছুটা কম।

ক্রেতা সজীব অধিকারী বলেন,২০০ টাকা কেজি আলু। তবে কয়েকদিন ধরেই নতুন আলু খুঁজছি। ২০ টাকা দিয়ে ১০০ গ্রাম কিনেছি।

বিক্রেতা একরামুল হক বলেন, খানসামা পাকেরহাট এলাকার এক পাইকারের কাছ থেকে নতুন আলু কিনেছি। নবান্নের সময় আলুর দাম বেশি থাকে। বেশি দামে কিনতে হয়েছে। তাই দাম একটু বেশি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park