1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দিনাজপুরে গম ও ভুট্টা উদ্ভাবিত বিষয়ক কর্মশালা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

দিনাজপুরে গম ও ভুট্টা উদ্ভাবিত বিষয়ক কর্মশালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, দিনাজপুর:

জেলায় গম ও ভুট্টা ইনস্টিটিউটে প্রযুক্তি উদ্ভাবিত সমূহের পরিচিতি ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই) সেমিনার রুমে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রিয়াজ উদ্দিন, তুলা উন্নয়ন বোর্ডর নির্বাহী পরিচালক ড. মে. রেজাউল আমিন, সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার সাবেক পরিচালক (প্রশিক্ষণ) মো. বেলাল উদ্দিন।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডাব্লিউ এমআরআই’র পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) ড. মো. মাহফুজ বাজ্জাজ। স্বাগত বক্তব্য দেন, বিডাব্লিউ এমআরআই’র পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. আব্দুল হাকিম।

বিডাব্লিউএমআরআই’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নওরিন ইসলাম তমা এ অনুষ্ঠানের উপস্থাপনা করেন।

কর্মমালায় জানানো হয়, এ পর্যন্ত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গমের ৩৮টি জাত ও হাইব্রিড ভুট্টার ২০টি জাত উদ্ভাবন করেছে। কর্মশালায় গম ও ভুট্টাকে এগিয়ে নিয়ে যেতে যাবতীয় পদক্ষেপ নেয়া হবে বলে এসময় জানানো হয়।

এর আগে কর্মশালায় আগত অতিথিরা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন।

কর্মমালায় হাবিপ্রবির শিক্ষক, বিভিন্ন জেলা হতে কৃষি সম্প্রসারণ ও গবেষণা সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park