1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
তিউনিশিয়া থেকে আসছে ১৫৬ কোটি টাকার সার - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিউনিশিয়া থেকে আসছে ১৫৬ কোটি টাকার সার

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় তিউনিশিয়া থেকে ২৫ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এই টিএসপি সার আমদানি করতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

বুধবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রয় পর্যায়ে তিউনিশিয়ার জিসিটি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২৫ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব উপস্থান করা হয়। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় এই সার আমদানির অনুমোদন দিয়েছে। প্রতি টন টিএসপি সারের মূল্য ৫১৩.৭৫ মার্কিন ডলার।

জানা গেছে, বিএডিসি ২০০৮-০৯ অর্থবছর থেকে তিউনিশিয়া হতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সার আমদানি করছে। ইতোপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় গত ২৯ এপ্রিল পুনরায় চুক্তি নবায়ন করা হয়।

২০২৪-২৫ অর্থবছরে বিএডিসি কর্তৃক টিএসপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩৭ হাজার টন। এর মধ্যে তিউনিশিয়ার জিসিটি থেকে ৬টি লটে আমদানি করা হবে ১ লাখ ৫০ হাজার টন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park