1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ ঘনিষ্ঠকে দুদকে তলব - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ ঘনিষ্ঠকে দুদকে তলব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার পঠিত

কৃষি প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ, তার স্ত্রী, মা, ভাই ও শশুরসহ ১২ আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদকের প্রধান কার‌্যালয় থেকে পৃথক পৃথক নোটিশে তাদেরকে আগামী ৩১ অক্টোবর ও ৩ নভেম্বর হাজির হয়ে বক্তব্য প্রদাণের জন্য অনুরোধ করা হয়েছে। দুদক উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদেরকে ডাকা হয়েছে বলে জানা গেছে।

তলবকৃতদের মধ্যে মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী ও প্রেসিডেন্ট রিসোর্ট এন্ড এগ্রো লিমিটেডের পরিচালক
শিরিন আক্তার, মা ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জহুরা খাতুন চেয়ারম্যান, ভাই ও এমডি এবিএম শাহরিয়ারকে ৩১ অক্টোবর হাজির হতে বলা হয়েছে।

অন্যদিকে হারুন অর রশিদের চাচা ফরিদ উদ্দিন আহম্মেদ, মো: মতিউর রহমান, খালা মোছা: মিনারা বেগম, মামা মো: সুমরাজ মিয়া, ব্যবসায়িক অংশীদার
মো: আলাউদ্দিন আল সোহেল, রাকিব উদ্দিন দেওয়ান রতন এবং চাচতো ভাই আল রাসেলকে ৩ নভেম্বর হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে চিঠিতে।

গত ১৮ আগষ্ট আলোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরের দিন সোমবার (১৯ আগস্ট) সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদীনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ আছে, বিগত সরকারের সময় প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তা রাজধানীতে দুই ডজন বাড়ি, অধর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দাসহ বিদেশেও গড়েছেন অঢেল সম্পদ। অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক, সাব রেজিষ্ট্রি, পাসপোর্ট, নির্বাচন কমিশন সহ অর্ধশতাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয় বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park