1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ডা. ইকবাল ও তার ছেলের নামে মামলা অনুমোদন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ডা. ইকবাল ও তার ছেলের নামে মামলা অনুমোদন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল ও তার ছেলে ইমরান ইকবালের নামে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী এবং আরেক সন্তানের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশও দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযোগ সংশ্লিষ্ট ডা. এইচ বি এম ইকবালের নামে অর্জিত ২৯৮ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। ওই সম্পদের বিপরীতে তার দায় পাওয়া যায় ১৩৯ কোটি ৪ লাখ ৩৮ হাজার ৫৯৪ টাকা। দায় বাদে তার নিট সম্পদ পাওয়া যায় ১৫৯ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৫৬৫ টাকা। সম্পদের বিপরীতে বিভিন্ন খাতে মোট ১৯০ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ৫৬২ টাকার আয় প্রদর্শন করেছেন তিনি।

আয়ের বিপরীতে তার পারিবারিক ব্যয়সহ অন্যান্য ব্যয় পাওয়া যায় ৯৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার ৭৭৯ টাকা। ওই ব্যয় বাদে তার নিট আয়/সঞ্চয় পাওয়া যায় ৯৭ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৭৮৩ টাকা।

ফলে তিনি জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৬২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৭৮২ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা অনুমোদন করেছে কমিশন।

এদিকে ইমরান ইকবাল জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৫ কোটি ৩ লাখ ৯ হাজার ৪৩৭ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় পৃথক আরও একটি মামলা রুজুর অনুমোদন করা হয়।

অপরদিকে ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অপর সন্তান মঈন ইকবালের অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের উৎস এবং জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ উদ্‌ঘাটনের জন্য তাদের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন করেছে কমিশন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park