1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
টোকিওতে তিলের মান উন্নয়ন প্রকল্প উদ্বোধন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

টোকিওতে তিলের মান উন্নয়ন প্রকল্প উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

জাপানের টোকিওতে ‘বাংলাদেশে রপ্তানির জন্য তিলের মূল্য শৃঙ্খল শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃ্হস্পতিবার (২৭ নভেম্বর) টোকিওর জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে (ইউএনইউ) এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

টোকিওর বাংলাদেশ দূতাবাস জানায়, জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় ( এমএএফএফ), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ( ইফাদ) এবং ইয়ুগ্লেনা কোম্পানি কর্ত্ক যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে জাপানের বিভিন্ন সরকারি দপ্তরের গণ্যমান্য ব্যক্তিরা এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীসহ টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মূল লক্ষ্য হলো তিলের মান উন্নত করার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের স্থানীয় কৃষকদের উৎপাদিত তিলের প্রবেশ নিশ্চিত করা। এর মধ্যে রয়েছে উন্নত চাষাবাদ পদ্ধতি এবং জলবায়ু-সহনশীল প্রযুক্তি থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, যথাযথ খাদ্যমান এবং বাজার সংযোগ নিশ্চিতকরণ।

দুই বছর মেয়াদি (২০২৬-২৭) এ প্রকল্প প্রাথমিকভাবে বাংলাদেশের রাজবাড়ী এবং পাবনা জেলায় যৌথভাবে বাস্তবায়িত হবে।

রাষ্ট্রদূত দাউদ আলী তার বক্তব্যে এ প্রকল্পকে বাংলাদেশের কৃষি রপ্তানির ভিত্তি সম্প্রসারণের ক্ষেত্রে একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের তিল খাতকে একটি উচ্চমূল্যের রপ্তানি শিল্পে রূপান্তরিত করার ক্ষেত্রে এ প্রকল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত আশা করেন, এ উদ্যোগ বাংলাদেশের গ্রামীণ কৃষকদের সহায়তা করবে, আয়ের সুযোগ বৃদ্ধি করবে এবং দেশের রপ্তানি বৈচিত্র্যকরণে নতুন মাত্রা যোগ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park