1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জয়পুরহাটে সরকারি ৬৯০ কেজি চাল জব্দ, বিতরণ এতিমখানায় - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

জয়পুরহাটে সরকারি ৬৯০ কেজি চাল জব্দ, বিতরণ এতিমখানায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি জয়পুরহাট:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৌসুমী বাজার এলাকা থেকে সরকারি বস্তায় ৬৯০ কেজি চাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জিন্নাতুল আরা চালগুলো জব্দ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদপুর মৌসুমী বাজার এলাকার একটি বাড়ির সামনে সরকারি বস্তায় করে কিছু চাল পাচার করা হচ্ছে। এমন খবর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জিন্নাতুল আরাকে দেওয়া হয়। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ২৩ বস্তা চাল পান। তবে চালগুলোর কোনো মালিক ছিল না। পরে চালগুলো জব্দ করেন। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৬৯০ কেজি চাল ছিল। চালগুলো বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জিন্নাতুল আরা বলেন, চালের কোনো মালিক পাওয়া যায়নি। পরিত্যক্ত হিসেবে চালগুলো জব্দ করা হয়েছে। চালগুলো স্থানীয় পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park