1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চুয়াডাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

চুয়াডাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চুয়াডাঙ্গা :

জেলায় ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ।

এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার আসিফ ইকবাল।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় বোরো উফশী ও বোরো হাইব্রিড ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরন বিতরণ কর্মসুচীর আওতায় সার ও বীজ বিতরণ করা হয়।

এর মধ্যে ৬৫০ জন তালিকাভূক্ত প্রত্যেক কৃষকের মাঝে বোরো উফশী চাষের জন্য ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও বোরো হাইব্রিড চাষের আওতায় ২০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে ধান বীজ দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park