1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চিয়া সিড চাষ করে সফল শিমুল - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চিয়া সিড চাষ করে সফল শিমুল

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি শেরপুর :

শেরপুরে প্রথমবারের মত সুপারফুড হিসেবে খ্যাত চিয়া সিড চাষ করে সাড়া ফেলেছেন তরুণ কৃষি উদ্যোক্তা শিমুল মিয়া। মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে চিয়া সিড চাষ করে লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি।

কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামের মৃত মোজাফফর আলী (৫০) এবং মোছা. ছানোয়ারা বেগম দম্পতির পুত্র শিমুল মিয়া (২৮)। চার ভাইয়ের মধ্যে তিনি বড়। শিমুল ২০১৩ সালে ইমামবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও ২০১৫ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। বর্তমানে তিনি শেরপুর সরকারি কলেজে ইংরেজিতে সম্মান শ্রেণিতে পড়ছেন। পাশাপাশি শখের বশেই বিভিন্ন ঔষধি গাছের চাষ করছেন।

শিমুল বলেন, মূলত কৃষির প্রতি ভালবাসা থেকে কৃষি নিয়ে কাজ করা শুরু। আমি চিয়া সিড ছাড়া বিভিন্ন ঔষধি গাছ এবং বস্তায় আদা চাষসহ বিভিন্ন নতুন সবজি নিয়ে কাজ করি।

তিনি জানান, জেলা কৃষি বিভাগের সহযোগিতায় গত বছরের ডিসেম্বর মাসে তিনি পরীক্ষামূলকভাবে এবং প্রথমবারের মত বিদেশি উচ্চ মূল্যের অর্থকরী ফসল চিয়া সিডের চাষ করেন। ৫০ শতক জমিতে বীজ বপন, সার, সেচ ও ফসল ঘরে তোলা পর্যন্ত তার খরচ হয়েছে পাঁচ থেকে ছয় হাজার টাকা। এই সামান্য খরচ বাদে লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি।

শিমুল আরো জানান, অন্য যে কোনো ফসলের থেকে চিয়া সিড চাষে খরচ কম। রোগবালাইও কম হয়। পাশাপাশি বাজার মূল্য বেশি থাকায় স্থানীয় কৃষকদের মাঝে চিয়া চাষে আগ্রহ বেড়েছে। এক বিঘা জমিতে দুই থেকে ৩০০ গ্রাম বীজ প্রয়োজন হয়। বীজ বপনের ৯০ থেকে ১০০ দিনের মধ্যে এই ফসল ঘরে তোলা যায়। দেশের বিভিন্ন সুপার শপ ও অনলাইনে প্রতি কেজি চিয়া সিডের বাজারমূল্য ৫শ থেকে ৬শ টাকা কেজি। চিয়া সিড দেখতে অনেকটা তোকমা দানা ও তিল বীজের মতো। এটিতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম, প্রোটিন, ওমেগা-থ্রি’সহ নানা পুষ্টিগুণ। যা মানবদেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া দেহের বাড়তি ওজন এবং হৃদরোগের ঝুঁকি কমিয়ে রক্তে চিনির পরিমাণ স্বাভাবিক রাখে।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন তার জমিতে চিয়া সিড দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ।

স্থানীয় কৃষক বেলায়েত মিয়া (৪২) বলেন, নতুন এই অর্থকরী ফসল চাষে শেরপুরে ব্যাপক সম্ভাবনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অনেক কৃষক চিয়া সিড চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

কৃষক শিখন মিয়া (৩৫) বলেন, আমরা চাই শেরপুরে চিয়া সিডের আবাদ বাড়ুক। কারণ বিদেশ থেকে চিয়া সিডের আমদানি নির্ভরতা কমলে দেশের কৃষকরা লাভবান হবেন।

কামারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খাদেম মিয়া বলেন, কৃষি আমাদের বাপ-দাদার আদি পেশা। বর্তমান অনেকেই কৃষি থেকে দূরে সরে যাচ্ছেন। তবে আমরা গর্বিত যে, গ্রামের সন্তান শিমুল বিদেশি ফসল চিয়া সিড চাষ করে তাক লাগিয়ে দিয়েছে।

শিমুলের প্রতিবেশী নূরে মদীনা মাদ্রাসার মোহতামিম মো. মশিউর রহমান বলেন, আমাদের দেশেও যে বিদেশি ফসল চাষ হয় সেটি অবিশ্বাস্য ছিল। তবে চিয়া সিড চাষ করে শিমুল তা প্রমাণ করে দিয়েছে। আমি আশা করি বিদেশি এই অর্থকরী ফসল চাষ করে শেরপুরের কৃষকরা উপকৃত হবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, শেরপুরের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় চিয়া সিড চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ থেকে নতুন কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। যেন আগামীতে আরও বেশি কৃষক চিয়া সিড চাষে আগ্রহী হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park