1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চাঁদপুরে ৪ হোটেল মালিকসহ সাত ব্যাবসায়ীকে জরিমানা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চাঁদপুরে ৪ হোটেল মালিকসহ সাত ব্যাবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চাঁদপুর:

জেলার হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য, পচা খাবার ফ্রিজে সংরক্ষণ এবং অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৪ হোটেল মালিকসহ ৭ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার দুপুরে হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পঁচা বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে স্টার হোটেল এন্ড সুইটস মালিককে ২০ হাজার টাকা, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট মালিককে ৫ হাজার, একই অপরাধে নারগিস ফুড মালিককে ৫ হাজার, রাজমহল হোটেল মালিককে ৫ হাজার, সেবার মূল্য তালিকা না থাকায় ভি আই পি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫ হাজার, কেকের মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ওয়েলকাম সুপার শপ মালিককে ৫ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণের দায়ে বন্ধু ফার্মেসী মালিককে ১০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park