1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চাঁদপুরে মাছ চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চাঁদপুরে মাছ চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁদপুর:

চাঁদপুর সেচ প্রকল্পের আওতাধীন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৬জন প্রান্তিক মাছ চাষির মাঝে দেশিয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলার সদর উপজেলা পরিষদের সামনে প্রত্যেক চাষীর হাতে ১০ কেজি করে মাছের পোনা তুলেদেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। এ সময় জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দাস, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ইলিশ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তছলিম ব্যাপারী উপস্থিত ছিলেন।

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, চলতি বছর অতিবৃষ্টিতে জলাবদ্ধতা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মাছ চাষীদের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় এসব পোনা বিতরণ করা হয়। প্রত্যেক চাষীকে ১০ কেজি রুই, কাতল ও মৃগেল মাছের পোনা প্রদান করা হয়। সর্বমোট বিতরণ হয়েছে ১ হাজার ৬০ কেজি পোনা মাছ।

তিনি আরো বলেন, সদর উপজেলায় ‘চাঁদপুর সেচ প্রকল্প’ এলাকার বাগাদী, বালিয়া ও চান্দ্রা ইউনিয়নের মাছ চাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে। এসব চাষীদের মধ্যে উল্লেখযোগ্য নারী মৎস্য চাষীও রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park